শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ৭ দিনের নতুন রিমান্ডে জাফর আলম, পেকুয়া থানা পুলিশের জিম্মায়

    ৭ দিনের নতুন রিমান্ডে জাফর আলম, পেকুয়া থানা পুলিশের জিম্মায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে ১৪ দিনের রিমান্ড শেষে বুধবার (২ জুলাই) সকালে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে পেকুয়া থানার একটি মামলায় ৩ দিন এবং চকরিয়া থানার অবশিষ্ট ৪ দিনসহ মোট ৭ দিনের নতুন রিমান্ড মঞ্জুর করেন  চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালত । জেলা পুলিশের এক সিনিয়র কর্মকর্তা জানান কটোর নিরাপত্তার মাধ্যমে তাকে পেকুয়ায় নিয়ে যাওয়া হয়েছে।

    ওইদিন সকালেই চকরিয়া থানা পুলিশ তাকে পেকুয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করে। বিষয়টি চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

    উল্লেখ্য, জাফর আলমকে গত ১৮ জুন বিভিন্ন অভিযোগে দায়ের করা ৭ মামলায় মোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। এর আগে গত ২৭ এপ্রিল রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন