শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শ্রীপুর বালিকা বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে

    ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শ্রীপুর বালিকা বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দপ্তরি মো. আসাদের বিরুদ্ধে এক শিক্ষার্থীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীর পরিবার লিখিত অভিযোগ দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট।

    অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল ২০২৫ ইং তারিখে অষ্টম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ের ল্যাব কক্ষে বই নিতে গেলে অভিযুক্ত দপ্তরি মো. আসাদ ওই শিক্ষার্থীর সঙ্গে অপ্রত্যাশিতভাবে আচরণ করেন। এতে শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়ে এবং কান্নাজড়িত অবস্থায় বাড়ি ফিরে ঘটনাটি মাকে জানায়। ভুক্তভোগী শিক্ষার্থীর মা বিষয়টি লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।

    শুধু এই ঘটনাই নয়, বিদ্যালয় সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে—এমন আচরণের অভিযোগ অতীতেও এসেছে, যদিও অধিকাংশ ক্ষেত্রে শিক্ষার্থীরা ভয়ের কারণে প্রকাশ্যে মুখ খোলেনি।

    বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহানা পারভীন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ছাত্রীর পরিবার আমাকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছে। আমি তাদের লিখিত অভিযোগ দিতে বলেছি যাতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যায়।”

    এ বিষয়ে শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “আমি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    অভিভাবক মহল ও সচেতন নাগরিকরা বলছেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা সবচেয়ে অগ্রাধিকার পাওয়ার বিষয়। অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

    তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তি দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন