বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • নরসিংদীতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

    নরসিংদীতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছেন এক মাদকাসক্ত ব্যক্তি। বুধবার (২ জুলাই) দুপুর ২টার দিকে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারীর কক্ষে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম মোহাম্মদ শাহিন (৪২)। তিনি মির্জানগর ইউনিয়নের মেজেরকান্দী গ্রামের বাসিন্দা এবং হাসনাবাদ বাজারের স্যানিটারি ব্যবসায়ী।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শাহিন তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স করতে এসে হিসাব সহকারীর কক্ষে বসেছিলেন। হঠাৎ করেই শামীম নামে এক ব্যক্তি ধারালো দা হাতে কক্ষে ঢুকে শাহিনকে উপর্যুপরি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই শাহিন গুরুতর আহত হন।

    হামলায় হিসাব সহকারী কামাল হোসেনসহ আরও দুজন আহত হন। পরে স্থানীয়রা হামলাকারী শামীমকে আটক করে পুলিশে সোপর্দ করেন এবং শাহিনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ঘাতক শামীম একই ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে। তিনি এলাকায় একজন পরিচিত মাদকসেবী।

    হিসাব সহকারী কামাল হোসেন জানান, ঘটনার আগে মাতাল অবস্থায় পরিষদের আঙিনায় চিৎকার করছিল শামীম। নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে দরজা ভাঙার চেষ্টা করে। কিছু সময় পরে পরিস্থিতি স্বাভাবিক মনে হলে আবার কাজ শুরু করা হয়। কিন্তু বিকাল ৩টার দিকে হঠাৎ শামীম দা হাতে কক্ষে ঢুকে শাহিনের ওপর হামলা চালায়।

    রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, ঘটনার পরপরই পুলিশ গিয়ে শামীমকে আটক করে। নিহতের মাথা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন