শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সন্দ্বীপে “লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

    সন্দ্বীপে “লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে অনুষ্ঠিত হয়েছে “স্থায়ীভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার। বৃহস্পতিবার( ৩ জুলাই) উপজেলা পরিষদের হল রুম ও কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর বাস্তবায়নে এই সেমিনার আয়োজন করা হয়।

    সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। এছাড়াও বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল মালেক, বিসিএসআইআর-এর সায়েন্টিফিক অফিসার মোঃ তানজিল আহম্মেদ শাওন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী সচিব মোজাম্মেল হক, প্রশাসনিক কর্মকর্তা আমিমাতুল এহসান এবং ল্যাব এটেনডেন্ট আবু হানিফ।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হক, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন এলাকার সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

    সেমিনারে বক্তারা প্রযুক্তির স্থায়ী ও লাগসই ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন এবং স্থানীয় পর্যায়ে উদ্ভাবনী প্রযুক্তি সম্প্রসারণে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। এ ধরনের আয়োজন প্রযুক্তি সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উন্নয়নমূলক কার্যক্রমকে বেগবান করতে সহায়ক ভূমিকা রাখবে বলে তারা অভিমত ব্যক্ত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন