শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চারদিনের রিমান্ডে সাবেক এমপি দুর্জয়

    চারদিনের রিমান্ডে সাবেক এমপি দুর্জয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক নাঈমুর রহমান দুর্জয়কে চারদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

    বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।

    এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই শামীম আল-মামুন দুর্জয়কে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

    আদালতে দুর্জয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশা। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট হুমায়ুন কবির।

    আদালতে দুর্জয়কে হাজির করার সময় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। আদালত প্রাঙ্গণে বিএনপি-সমর্থিত আইনজীবী ও দলীয় নেতাকর্মীরা দুর্জয়ের ফাঁসির দাবিতে স্লোগান দেন।

    এর আগে বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার লালমাটিয়া থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

    পুলিশ জানায়, মানিকগঞ্জ সদর ও দৌলতপুর থানায় হওয়া দুটি মামলায় এজাহারনামীয় আসামি দুর্জয়। এর মধ্যে ২০২৪ সালের ৩ ডিসেম্বর মানিকগঞ্জ সদর থানায় হওয়া মামলায় তাকে ১৩ নম্বর আসামি করা হয়েছে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন