শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আশুগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, চীনা নাগরিকসহ ৬ জনের জেল

    আশুগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, চীনা নাগরিকসহ ৬ জনের জেল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান চালিয়ে তিন চীনা নাগরিকসহ ছয়জনকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ওই কারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলার সোনারামপুর এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া।
    দণ্ডপ্রাপ্তরা হলেন, চীনা নাগরিক ঝানা ইয়াংলিয়াং (৪৪), ঝু শিংলিয়াং (৪১), সান বেনহুয়া (৬৩), বাংলাদেশি মো. ইফতেয়ার সিকদার (৩৩), মো. সোহাগ মিয়া (২৫) ও মো. দিদার (২৬)।

    পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসান জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে সিসা কারখানা স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তারা। কারখানায় সিসা গলানোতে পরিবেশে মারাত্মক প্রভাব পড়ছিল। কারখানাটি অভিযান পরিচালনা করে তিন চীনা নাগরিকসহ ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধ সিসা তৈরির কারখানা বন্ধ করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন