শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

    খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চুয়াডাঙ্গার জীবননগরের উথলী রেল স্টেশনের কাছে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

    শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উথলী স্টেশন থেকে প্রায় ১০০ গজ দূরে দর্শনা অভিমুখী মূল লাইনে এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন চুয়াডাঙ্গার দিকে যাওয়ার সময় উথলী স্টেশনের ক্রসিং পার হয়ে মূল লাইনে ওঠার মুহূর্তে শেষের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ওই বগিটি রেলকর্মীদের বিশ্রামঘর হিসেবে ব্যবহৃত হতো।

    এ ঘটনায় খুলনার সঙ্গে দেশের অন্যান্য রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

    উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু রায় জানান, বিষয়টি পাকশী বিভাগীয় কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করবে।

    রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক হবে না।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন