শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বোয়ালখালীর শ্রীপুর খরণদ্বীপে বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

    বোয়ালখালীর শ্রীপুর খরণদ্বীপে বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের বোয়ালখালীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খেজুর গাছ ও বিভিন্ন প্রজাতির ওষুধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেল ৩টায় ঐতিহাসিক শ্রীপুর বুড়া মসজিদ চত্বরে পরিবেশ রক্ষায় গ্রীণ চট্টগ্রাম অ্যালায়েন্সের উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন ও ব্যতিক্রমধর্মী এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    এতে ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের মোতাওয়াল্লী মো. নুরুন্নবী চৌধুরীর সৌজন্যে খেজুর গাছ ও বিভিন্ন প্রজাতির ওষুধি গাছের চারা রোপণ ও বিতরণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিমূলক এক ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার, ঐতিহাসিক শ্রীপুর বুড়া মসজিদের খতিব অধ্যক্ষ আল্লামা শোয়াইব রেজা (ম.জি.আ), বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় আমাদের স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন।

    এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব চিন্তাধারায় উদ্বুদ্ধ করবে। 
    আয়োজক সংগঠন গ্রীণ চট্টগ্রাম অ্যালায়েন্স জানায়, তারা পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় জীববৈচিত্র্য রক্ষায় ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করে যাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন