বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • ঝিনাইদহে এলজিইডি’র সাবেক প্রকৌশলী’র জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

    ঝিনাইদহে এলজিইডি’র সাবেক প্রকৌশলী’র জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঝিনাইদহে এলজিইডির সাবেক প্রকৌশলী ফজল আহাম্মদ এর পৈত্রিক জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।

    ফজল আহাম্মদ জানান, ঝিনাইদহ মৌজায় এস.এ রেকর্ড এর ৬২০/১ খতিয়ানের ৮০৪ নং দাগে ৬ শতাংশ জমির মালিক তার বাবা মোঃ ফজলুর রহমান।

    এই জমি তার বাবা ৯৫ সালে তাকে হেবা দলিলের মাধ্যমে দান করেন।কিন্তু চাকরির সুবাদে দেশের বিভিন্ন জায়গায় কর্মরত থাকা অবস্থায় তার পাশের জমির মালিক, সাবেক গণবাহিনীর লিডার ভূমিদস্যূ আব্দুল গফুর, যশোর ভূমি অফিস থেকে অসদুপায়ে আরএস রেকর্ড করে উক্ত জমি দখল করেন।এরপর প্রকৌশলী ফজল আহাম্মদ।

    ঝিনাইদহ আদালতে রেকর্ড সংশোধনের মামলা করেন।উক্ত মামলা চলাকালীন অবস্থায় সম্পূর্ণ বেআইনি ভাবে, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু’র সাথে যোগসাজশে জোরপূর্বক আব্দুল গফুর সেখানে বহুতল ভবন নির্মাণ করেন।নিজ জমি ফিরে পেতে ভূমি জরিপ এর জন্য ঝিনাইদহ পৌরসভায় ফজল আহাম্মদ আবেদন করলেও সেটা বন্ধ করতে নানা তদবির করছেন আব্দুল গফুর।এ বিষয়ে আব্দুল গফুরের কাছে জানতে চাইলে তিনি বলেন,জমি নিয়ে আদালতে মামলা চলছে,এখন জমি মাপার কোন প্রশ্নই আসে না। 

    ঝিনাইদহ সদর পৌরসভার নিযুক্ত এ্যাঃ বদিউজ্জামান বদি’র কাছে জমি মাপার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জমি মাপার কথা ছিলো, কিন্তু হঠাৎ আব্দুল গফুর নোটিশ দিয়েছেন, এজন্য জমির মাপ স্হগিত রয়েছে। উল্লেখ্য ফজল আহম্মদ পৈতিক সম্পত্তি ফিরে পাওয়া জন্য আদালতে মামলা করেন ২০০২ সালে, আর ভূমিদস্যূ ও অবৈধ দখলদার আব্দুল গফুর আদালতে মামলা করেন ২০২৪ সালে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন