শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রাঙ্গামাটিতে ইফা’র আয়োজনে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

    রাঙ্গামাটিতে ইফা’র আয়োজনে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র আশুরা ১৪৪৭ হিজরী উপলক্ষ্যে শুহাদায়ে কারবালা ও আহলে বাইতের স্মরণে রাঙ্গামাটি  ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় রাঙ্গামাটি জেলা কার্যালয়ের মিলনায়তনে এ আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মাদ ইকবাল বাহার চৌধুরী।

    শুহাদায়ে কারবালার শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, ইসলামের ইতিহাসে মুহররম অত্যন্ত ফজিলতের মাস। যথাসাধ্য তাওবা ইসতেগফারের মাধ্যমে নিজের পাপসমূহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও আশুরার দিনে সত্যের জন্য ইমাম হুসাইনের (রা.) আত্মত্যাগের মহিমায় নিজেদের ইমানকে উজ্জীবিত করার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

    তিনি আরো বলেন, আশুরা আমাদের জীবনে অনেক তাৎপর্যপূর্ণ এ কথা অনস্বীকার্য। আশুরার দিনে সংঘটিত বিভিন্ন ঘটনা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আশুরার দিন কারবালার ময়দানের দুঃখজনক ঘটনাও মুসলিম জাতির জন্য অতিশয় বেদনাদায়ক ও হৃদয় বিদারক। প্রতি বছর আশুরা আমাদের এই দুঃখজনক ঘটনা স্মরণ করিয়ে দেয়।

    ফিল্ড সুপারভাইজার মো. পেয়ার আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শান্তি নগর জামে মসজিদের খতিব মাওলানা শফিউল আলম আল কাদেরি, রিজার্ভ বাজার জামে মসজিদের ইমাম মাওলানা নঈম উদ্দিন আল কাদেরি, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ রাঙ্গামাটি জেলা শাখার আহবায়ক ও হাজী ধনমিয়া পাহাড় জামে মসজিদের খতিব মাওলনা মুহাম্মদ আব্দুল বাছিত খান, বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা মো. মিরাজ উদ্দিন, সদর উপজেলার মডেল কেয়ারটেকার মো. মাহবুব আলম। 

    দেশবাসীর কল্যাণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা আশহাদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে ইসলামি ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, আলেম ওলামা ও শিক্ষক শিক্ষিকা-সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন