শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে হামলার অভিযোগ

    জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে হামলার অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ সদুর চর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় ভূমিতে কার্যক্রম পরিচালনার গুরুতর অভিযোগ উঠেছে হাবিবুর রহমান, ইউনুস, কবির, আব্দুল হক, শাহাজান সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ।

    অভিযোগ সূত্রে জানা যায়, মকবুল আহমেদ এবং কেরামত আলী নামে দুই ভাই ১৯৪৭ সালে নিলাম খরিদ সূত্রে পৃথকভাবে ৯৪ শতাংশ করে জমির মালিক হন। পরবর্তীতে উভয়ের মৃত্যু হলে কেরামত আলীর ওয়ারিশরা গোপনে ভুয়া কাগজপত্র তৈরি করে মকবুল আহমেদের ওয়ারিশদের অংশ নিজেদের দখলে রাখেন।

    এ নিয়ে এমপি ১২৭/২০২৫ নম্বর মামলায় জমি জালিয়াতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালত তদন্তভার সিআইডির উপর ন্যস্ত করেছেন। পাশাপাশি ৬০/২০২৫ নম্বর মোকদ্দমার অনুবলে বিরোধীয় জমিতে রায় ঘোষণার আগ পর্যন্ত কোনো কার্যক্রম চালাতে নিষেধাজ্ঞা জারি রয়েছে।

    তবে সম্প্রতি বিবাদীপক্ষ আদালতের আদেশ অমান্য করে বিরোধীয় জমি থেকে গাছ কাটে। এ ঘটনায় বাদীপক্ষ প্রতিবাদ করলে বিবাদীপক্ষ দলবল নিয়ে বাদীর বাড়িতে হামলার উদ্দেশ্যে হাজির হয়। আত্মরক্ষার্থে বাদীপক্ষ নিজ বাড়ির উঠোনে দাঁড়িয়ে প্রতিরোধের প্রস্তুতি নেয়, যা বিবাদীপক্ষ ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ভুল তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে।

    ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, বিবাদীপক্ষের মধ্যে দুইজন পুলিশ সদস্য এবং ডিসি অফিসে কর্মরত একজন চতুর্থ শ্রেণির কর্মচারীর প্রভাব কাজে লাগিয়ে তারা এসব অন্যায় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

    এমন ঘটনায় আঃ রব বাদি হয়ে ভোলা সদর মডেল থানায় একাধিক লিখিত অভিযোগ করেন।

    এ বিষয়ে অভিযুক্ত পরিবার গণমাধ্যমকে জানায় , তারা যে অভিযোগটি করেছে এটি সম্পূর্ণ ভিত্তি এবং সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করে আরে বলেন তারা পূর্বপরিকল্পিতভাবে আমাদের জমি দখল করার একটি পাঁয়ে তারা চালাচ্ছে আমি প্রশাসনের কাছে এর বিচার চাচ্ছি ।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন