বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • ১০ জুলাই দুপুর ২টায় প্রকাশ করা হবে এসএসসির ফল

    ১০ জুলাই দুপুর ২টায় প্রকাশ করা হবে এসএসসির ফল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ১০ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ২টায়। একই সময়ে দেশের সব শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করবে।

    মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে প্রকাশ করা হবে।

    শিক্ষার্থীরা ফল জানতে পারবেন www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, সাল ও বোর্ড নির্বাচন করে। এছাড়া বোর্ডগুলোর নিজ নিজ ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে।

    প্রতিষ্ঠানভিত্তিক ফল জানতে হলে প্রতিষ্ঠানপ্রধানদের বোর্ডের ওয়েবসাইটে গিয়ে EIIN নম্বর ব্যবহার করে Result Corner থেকে ফল ডাউনলোড করতে হবে।
    একইসঙ্গে পরীক্ষার্থীরা নিজেদের ফল স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবে।

    আবার ফল এসএমএসের মাধ্যমেও জানা যাবে। এজন্য নির্ধারিত শর্টকোড ১৬২২২-এ নির্ধারিত ফরম্যাটে বার্তা পাঠিয়ে ফল জানা যাবে। ফল প্রকাশের দিন সকালে টেলিটক বাংলাদেশ লিমিটেডের বিজ্ঞপ্তিতে এসএমএস পদ্ধতি জানিয়ে দেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন