শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সৌদি লিগে ফিরতে পারেন মেসি, জমবে কি আবার দ্বৈরথ?

    সৌদি লিগে ফিরতে পারেন মেসি, জমবে কি আবার দ্বৈরথ?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুই বছর আগে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে দলে ভেড়াতে বিপুল অর্থের প্রস্তাব নিয়ে এগিয়ে এসেছিল সৌদি ক্লাব আল হিলাল। তবে সব আকর্ষণীয় প্রস্তাব ফিরিয়ে দিয়ে মেসি বেছে নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিকে। ফলে ফুটবলপ্রেমীদের বহু কাঙ্ক্ষিত সৌদি লিগে মেসি-রোনালদোর দ্বৈরথ তখন আর দেখা হয়নি।

    তবে একবার ব্যর্থ হওয়ার মানে এই নয় যে সৌদি ক্লাবগুলো মেসিকে নিয়ে আশা ছেড়ে দিয়েছে। বরং এখনো তারা আর্জেন্টাইন সুপারস্টারকে দলে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে সৌদি লিগে মেসিকে দেখা যাবে কি না, সেই সম্ভাবনা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। ফুটবল দুনিয়ার চমক তো কখন কীভাবে আসে, কে বলতে পারে!
    মাত্র দিনকয়েক আগে ক্রিস্টিয়ানো রোনালদো নতুন করে ফের আল নাসরের সঙ্গে চুক্তি করেছেন।  এদিকে আরেক সৌদি ক্লাব এবার কোমর বেঁধে নামছে লিওনেল মেসিকে দলে ভেড়াতে। এশিয়ান চ্যাম্পিয়ন আল-আহলি মেসিকে দলে ভেড়ানোর জন্য একটি প্রস্তাব দিয়েছে, যা বাস্তবায়িত হলে ইন্টার মায়ামির এই মহাতারকাকে সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আবার দ্বৈরথে নামতে দেখা যাবে।

    এই আর্জেন্টাইন কিংবদন্তি ২০২৩ সালের গ্রীষ্মে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন। সে সময় মধ্যপ্রাচ্য থেকে লোভনীয় চুক্তির প্রস্তাব থাকলেও তিনি সেগুলি প্রত্যাখ্যান করেছিলেন। মেসি যুক্তরাষ্ট্রে লিগস কাপ ও সাপোর্টারস শিল্ড জয়ের স্বাদ পেয়েছেন এবং ২০২৪ সালের এমভিপি (সর্বোচ্চ মূল্যবান খেলোয়াড়) নির্বাচিত হয়েছেন। তবে দক্ষিণ ফ্লোরিডায় তার চুক্তির মেয়াদ শেষের পথে। বর্তমান চুক্তি ২০২৫ সালের শেষ পর্যন্তই সীমাবদ্ধ।

    অতিরিক্ত আরও ১২ মাসের জন্য চুক্তি নবায়নের সুযোগ থাকলেও এখনো কোনো নতুন মেয়াদে সম্মতি হয়নি, ফলে মেসি আমেরিকার বাইরের যেকোনো আগ্রহী ক্লাবের সঙ্গে আলোচনায় যেতে স্বাধীন। ফরাসি সংবাদমাধ্যম এল'ইকুইপে'র মতে, আল-আহলি ৩৮ বছর বয়সী এই তারকাকে দলে টানার জন্য জোরালো প্রচেষ্টা চালাচ্ছে।

    তারা এমন একটি চুক্তির চেষ্টা করছে যাতে মেসি ডিসেম্বরেই নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন। প্রস্তাবের আর্থিক দিক এখনো প্রকাশ করা হয়নি, তবে জানা গেছে, সৌদি আরব মেসির মন পেতে 'সম্ভাব্য সবকিছুই' করতে প্রস্তুত।

    ২০২৫ সালের শেষ দিকে যদি এই চমকপ্রদ দলবদল সম্পন্ন হয়, তাহলে মেসিকে আবারও চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর মুখোমুখি হতে দেখা যাবে। রোনালদো ইতোমধ্যে আল-নাসরের সঙ্গে নতুন দুই বছরের চুক্তিতে সম্মতি দিয়েছেন। এক সময় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে এল ক্লাসিকোতে প্রতিদ্বন্দ্বিতা করা এই দুই কিংবদন্তি এখন ২০২৬ বিশ্বকাপে খেলার লক্ষ্যে নিজেদের প্রস্তুত করছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন