বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির
  • ঘি খেয়ে দিন শুরু—সচেতনতা না ফ্যাড?

    ঘি খেয়ে দিন শুরু—সচেতনতা না ফ্যাড?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুস্থতা এবং সৌন্দর্যের জন্য ঘি এখন বলিউড তারকাদের পছন্দের একটি গোপন উপাদান। মালাইকা অরোরা, শিল্পা শেঠি ও কৃতী শ্যানন তাদের দৈনন্দিন রুটিনে খালি পেটে ঘি খাওয়ার অভ্যাস গড়ে তুলেছেন। তারা মনে করেন, এটি শরীরকে ভেতর থেকে পরিশুদ্ধ করে এবং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে।

    তারকাদের আয়ুর্বেদিক লাইফস্টাইলের অংশ হিসেবে দিনের শুরুতে এক চামচ ঘি সেবন করার এই অভ্যাস অনেকেই অনুসরণ করছেন। কিন্তু এটি কি আসলেই কার্যকর?

    ভারতীয় খাদ্যাভ্যাস ও আয়ুর্বেদিক ঐতিহ্যে ঘি একটি গুরুত্বপূর্ণ উপাদান হলেও, এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক বিশেষজ্ঞ, বিশেষ করে হৃদরোগ বিশেষজ্ঞরা। সিনিয়র কার্ডিওলজিস্ট ডা. বিমল ছাজের বলেছেন যে, প্রতিদিন, বিশেষ করে ইনফ্লুয়েন্সারদের দেখানো পরিমাণ অনুযায়ী ঘি সেবন করলে তা হৃদরোগের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দিতে পারে।

    তিনি ব্যাখ্যা করে বলেন, ঘি হলো ১০০ শতাংশ ট্রাইগ্লিসারাইড। এক গ্রাম ফ্যাটে থাকে ৯ ক্যালোরি। রুটি অথবা ডালের তুলনায় এর প্রতি গ্রামে থাকে ৪ থেকে ৫ ক্যালোরি। অর্থাৎ ঘি হলো উচ্চ ক্যালোরির খাবার। যদি তা অতিরিক্ত খাওয়া হয়, তাহলে তা ওজনের জন্য খারাপ হতে পারে।

    আয়ুর্বেদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগেকার দিনে মানুষ কঠোর শারীরিক পরিশ্রম করত। তাই সেক্ষেত্রে উপকারী ছিল ঘি। কিন্তু এখন আমরা সেভাবে কাজ করি না। অথচ ঘি সেবনের নিয়ম কিন্তু মেনে চলি।

    ডা. ছাজেরের মতে, দিনের শুরুতে এক চামচ ঘি সেবন করার ট্রেন্ডটি সম্পূর্ণ ভুল। ঘি পরিপাক ক্রিয়ার উন্নতি সাধন ঘটায়— এই ধারণাকেও তিনি বাতিল করে দেন। তার মতে, বেশিরভাগ মানুষ যেহেতু দৈহিক পরিশ্রম করেন না, তাই অল্প পরিমাণে ঘি খাওয়া যেতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ