শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আলহাজ্ব আবু মোহাম্মদ খালেদ আর নেই

    আলহাজ্ব আবু মোহাম্মদ খালেদ আর নেই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব আবু মোহাম্মদ খালেদ আর নেই। সোমবার (৭ জুলাই) সন্ধ্যা ৭টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

    তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। জীবদ্দশায় তিনি এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজ-এর সাবেক জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি আমিন জুট মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়ন, এশিয়াটিক কটন মিলস জামে মসজিদ, মদিনা ইসলামী মিশন (বাংলাদেশ, চট্টগ্রাম), হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী (রহ.) জামে মসজিদ, মোহাম্মদপুর হাই স্কুল পরিচালনা পরিষদ (রাউজান) ও শেখ ওমর জামে মসজিদের উপদেষ্টা ছিলেন।

    তার জানাজা অনুষ্ঠিত হয় ৪ জুলাই, শুক্রবার, জুমার নামাজের পর। জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেন। এলাকার মানুষের কাছে তিনি ছিলেন সৎ, সদা হাস্যোজ্জ্বল ও গোপন দানবীর হিসেবে পরিচিত। তার মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

    তুলতুল বাবাকে হারিয়ে বাকরুদ্ধ। তিনি জানিয়েছেন—“আমার দুইটি পৃথিবী ছিল—মা ও বাবা। এখন কেউই নেই। বাবার জন্য অঝোর ধারায় কাঁদছি।” তিনি সবার কাছে বাবার মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন।

    মরহুমের কুলখানি ও ফাতেহা অনুষ্ঠিত হয় ৭ জুলাই ২০২৫, সোমবার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন