বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • অর্ধ কোটি টাকার ভারতীয় পন্যসহ আটক-২

    অর্ধ কোটি টাকার ভারতীয় পন্যসহ আটক-২
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে। এ সময় দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।

    বুধবার (৯ই জুলাই) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন—সুনামগঞ্জের গোলাম কিবরিয়া ওরফে সুলতান (২০) এবং কক্সবাজার জেলার মো. মনির হোসাইন (৩৮)।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ই জুলাই) সকালে সরকারবাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এসময় একটি রেফ্রিজারেটর ভ্যানকে সিগন্যাল দেয় থামার জন্য কিন্তু ড্রাইভার সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে সাধুহাটি এলাকায় গাড়িটি আটক করা হয়। এরপর গাড়ি তল্লাশি করে মোট ১৬ হাজার ১৬৪ পিস ফেসক্রিম এবং ১ শত ৯২ পিস ফেসওয়াশ জব্দ করা হয়েছে। প্রসাধনীগুলোর সর্বমোট বাজারমূল্য প্রায় ৪৯ লাখ ৭৭ হাজার ৩৩৬ টাকা। এছাড়া রেফ্রিজারেটর ভ্যানটিও জব্দ করা হয়েছে।

    জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাই পণ্যগুলো সিলেট সীমান্ত থেকে সংগ্রহ করে ঢাকায় চালানের চেষ্টা করছিল বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদেরকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন