শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে দর্শকসারিতে থাকবেন ট্রাম্প

    ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে দর্শকসারিতে থাকবেন ট্রাম্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি চলতি ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচ সরাসরি স্টেডিয়ামে গিয়ে উপভোগ করবেন।

    মঙ্গলবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। ট্রাম্প বলেন, “এটা বড় একটি ম্যাচ হতে যাচ্ছে, আর আমি সেটি সরাসরি দেখতে মুখিয়ে আছি।”

    ফুটবলপ্রেমী হিসেবে পরিচিত ট্রাম্পের এই সিদ্ধান্ত ফুটবল ভক্তদের মাঝে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

    রবিবার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে হবে ক্লাব বিশ্বকাপের ফাইনাল। সেখানে ইংলিশ ক্লাব চেলসি খেলবে ফ্রেঞ্চ ক্লাব পিএসজি আর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মধ্যকার বুধবারের সেমিফাইনালের বিজয়ীর বিপক্ষে।

    ‘আমি খেলাটা দেখতে যাচ্ছি’—মাঠে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের এমনটাই বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

    এর আগে সোমবার ডাজন-এর এক সম্প্রচারে উপস্থাপক এমিলি অস্টিন ইঙ্গিত দিয়েছিলেন, ফাইনালে ট্রাম্প থাকতে পারেন।

    ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো চলতি বছরের মার্চে হোয়াইট হাউসে এক সফরের সময় ট্রাম্পকে ফাইনালের দাওয়াত দেন। নিউ জার্সির গভর্নর ফিল মারফিও জুনের শুরুতে প্রেসিডেন্টকে ম্যাচে আমন্ত্রণ জানান। সেই সময় মারফি বলেছিলেন, ‘আমি জানি না উনি আসতে পারবেন কি না।’

    তবে ট্রাম্প শেষ পর্যন্ত জানিয়েই দিলেন, তিনি যাচ্ছেন। গত কয়েক মাসে বিভিন্ন বড় ক্রীড়া ইভেন্টে উপস্থিত হয়েছেন তিনি। এমনকি এ বছরের ফেব্রুয়ারিতে নিউ অরলিন্সে সুপার বোল দেখতে গিয়ে রেকর্ড গড়েছেন। তিনিই প্রথম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি সুপার বোলের ম্যাচে গিয়েছেন।

    ফিফা ক্লাব বিশ্বকাপ ঘিরে মার্কিন সরকারের সহযোগিতার প্রশংসা করেছেন ইনফান্তিনো। তিনি বলেছেন, ‘আমরা সরকারের এবং প্রেসিডেন্টের কাছ থেকে দারুণ সহযোগিতা পেয়েছি। হোয়াইট হাউস টাস্ক ফোর্স ক্লাব বিশ্বকাপ ও বিশ্বকাপ ২০২৬—দুটোতেই আমাদের সহায়তা করছে।’

    মেটলাইফ স্টেডিয়ামেই ২০২৬ সালের বিশ্বকাপের ফাইনালসহ মোট আটটি ম্যাচ হবে। এবারকার ক্লাব বিশ্বকাপকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে ফিফা। নতুন সংস্করণে বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দেশ, যা আগে ছিল ৩২টি।

    এবারের বদলে যাওয়া ক্লাব বিশ্বকাপ নিয়ে মাতামাতি কম হয়নি। রবিবারের ফাইনাল ম্যাচ ঘিরে এখন উত্তেজনা তুঙ্গে। সেই উত্তেজনায় যোগ হতে যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতিও।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন