শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির সভাপতি হলেন আরিফ রব্বানী মানিক

    উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির সভাপতি হলেন আরিফ রব্বানী মানিক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সকল জেলা পর্যায়ে গণপরিবহন সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিত করতে উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।রাজশাহী নগরীর গ্রেটার রোড এলাকার শাহ ডাইন কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (ঢাকা) সভাপতি আব্দুর রহিম বক্স দুধু। সভা শেষে উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতি’র ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এ কমিটিতে সভাপতি রব্বানী পরিবহনের স্বত্বাধিকারী আলহাজ্ব আরিফ রব্বানী মানিক,। সাধারণ সম্পাদক হিসেবে নজরুল ইসলাম হেলালের নাম ঘোষণা করা হয়।

    রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশষ সড়ক পরিবহন মালিক সমিতির (ঢাকা) কোষাধ্যক্ষ খোকন মিয়া ও বাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রুকুনুজ্জামান আলম।এছাড়াও সভায় সিরাজগঞ্জ বাদে রাজশাহী ও রংপুর বিভাগের ১৫টি জেলার বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বাস-ট্রাকের মালিকগণ উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথি আঃ রহিম বক্স দুধু বলেন, “আপনাদের যৌক্তিক দাবিগুলো সংশ্লিষ্ট উপদেষ্টা ও মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়া হবে এবং দ্রুততম সময়ে এসব বিষয়ে সমাধানের চেষ্টা করা হবে।” তিনি আরও জানান, “উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতিতে একটি শক্তিশালী ও কার্যকর কমিটি হবে।”

    রংপুর রাজশাহী বিভাগের১৬ জেলার বাস মিনিবাস মালিক সমিতি ও উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতি (২০২৫-২০২৭) নবনির্বাচিত সভাপতি ও নীলফামারী জেলা বাস -মিনিবাস মালিক গ্রুপের সম্মানিত সভাপতি আরিফ রব্বানী মানিক “জুলাই মাসে যারা গণআন্দোলনে শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের প্রতি সম্মান জানিয়ে বলেন, “বর্তমানে যেসব অবৈধ যানবাহন— যেমন ব্যাটারি চালিত অটো, করিমন, লোডার ভ্যান— যত্রতত্র চলছে, সেগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিয়ে বরং আমাদের ২০ বছরের পুরোনো বাস বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।

    নবনির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে নজরুল ইসলাম হেলালে সরকারের নতুন বাজেটে আয়কর বৃদ্ধিরও প্রতিবাদ জানান এবং বলেন, “একজন শ্রমজীবী পরিবহন মালিক বা চালকের উপর অতিরিক্ত আয়কর চাপিয়ে দেওয়া একটি নিষ্ঠুরতা।” তারা অবিলম্বে বাড়তি আয়কর প্রত্যাহারের দাবি জানান।উক্ত সভাটি রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের আয়োজনে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন