শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • উখিয়ায় ৪ খুন: রিমান্ডে আরসা প্রধান আতাউল্লাহ

    উখিয়ায় ৪ খুন: রিমান্ডে আরসা প্রধান আতাউল্লাহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মিয়ানমারকেন্দ্রিক রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

    আজ বুধবার (৯ জুলাই) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসাফ উদ্দিন আসিফ ২০২০ সালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত চার খুনের মামলায় এই আদেশ দেন।

    কোর্ট পুলিশের ওসি গোলাম জিলানী জানান, মামলার তদন্ত কর্মকর্তা আতাউল্লাহর সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    এর আগে সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আতাউল্লাহকে আদালতে হাজির করা হয়। আদেশ শেষে তাকে আবারও কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে। তদন্তকারী কর্মকর্তা সুবিধাজনক সময়ে তাকে রিমান্ডে নেবেন।

    আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৬ অক্টোবর কুতুপালং ক্যাম্পে দুই রোহিঙ্গা পক্ষের সংঘর্ষে চারজন নিহত হন। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় আতাউল্লাহ এজাহারভুক্ত আসামি। বর্তমানে মামলাটি সিআইডির তদন্তাধীন।

    উল্লেখ্য, চলতি বছরের ১৮ মার্চ রাতে র‍্যাব নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ময়মনসিংহ শহরে অভিযান চালিয়ে আরসা প্রধান আতাউল্লাহ জুনুনী সহ  ছয়জনকে গ্রেফতার করে।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন