বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • সাংবাদিকদের দল নয়, দায়িত্ব জাতির প্রতি

    সাংবাদিকদের দল নয়, দায়িত্ব জাতির প্রতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাংবাদিকতা কোনো দলের হাতিয়ার নয়, এটি জাতির চতুর্থ স্তম্ভ। একজন পেশাদার সাংবাদিকের প্রধান দায়িত্ব হলো—দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষ, সত্যনিষ্ঠ এবং জনকল্যাণমূলক তথ্য উপস্থাপন করা। কোনো রাজনৈতিক দল, ব্যক্তিগত স্বার্থ বা গোষ্ঠীগত এজেন্ডা নয় সাংবাদিকতা হতে হবে জাতির বৃহত্তর স্বার্থে নিবেদিত এক মহান দায়িত্ব।

    সাংবাদিকদের কাজ হলো সমাজের চোখ ও কণ্ঠস্বর হওয়া। তারা যেখানেই অন্যায়, অনিয়ম, দুর্নীতি, বা জনগণের অধিকার হরণ দেখবেন—সেখানেই কলমের মাধ্যমে প্রতিবাদ জানাবেন। একজন সাংবাদিককে হতে হবে প্রশ্নকারী, অনুসন্ধানী, সাহসী এবং নৈতিকতার মানদণ্ডে দৃঢ়।

    আজকের দ্রুতগতির তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে সাংবাদিকতার দায়িত্ব আরও বেড়েছে। গুজব, মিথ্যা প্রচার, ও প্রপাগান্ডার এই সময়ে একজন সাংবাদিকের সত্য তুলে ধরার দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

    তাই সাংবাদিকদের প্রতি প্রত্যাশা, তারা যেন দল বা মত নয়—মানুষ, দেশ ও জাতির পক্ষে কলম চালান। সত্য, দায়িত্ববোধ ও সততার সঙ্গে কাজ করাই হোক প্রতিটি সাংবাদিকের মূলমন্ত্র।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন