শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নরসিংদীতে ৬০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

    নরসিংদীতে ৬০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদী জেলার মাধবদী থানা পুলিশের সফল অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার ও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ জুলাই ২০২৫) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খনমর্দী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

    জানা গেছে, মাধবদী থানাধীন খনমর্দী বায়তুল আমান জামে মসজিদের পাশের পাকা রাস্তায় একটি সন্দেহজনক নীল ও হলুদ রঙের ১.৫ টন ধারণক্ষমতার পিকআপ ভ্যান (রেজি: ঢাকা মেট্রো-ন-১৬-৯৮৪৭) আটক করে তল্লাশি চালায় পুলিশ। পরে গাড়ির বডির নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে উদ্ধার করা হয় মোট ৬০ কেজি গাঁজা।

    অভিযানে নেতৃত্ব দেন মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম। তার সঙ্গে ছিলেন এসআই মোঃ আল আমিন, এসআই মোঃ জসিম উদ্দিন এবং এএসআই মোঃ সাজ্জাদ হোসেন।

    পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামি হলো মোঃ খোকন মিয়া (২৫), পিতা মৃত মতি মিয়া, গ্রাম-ধামাউরা, থানা-সরাইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়া এবং মোঃ নিরব আহম্মেদ (১৯), পিতা সাইদুর রহমান, গ্রাম-আহরন্দ, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

    মাধবদী থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, “মাদকবিরোধী অভিযানে এটি একটি বড় সফলতা। আমরা নিয়মিতভাবেই এমন অভিযান পরিচালনা করছি, যাতে এলাকায় মাদকের বিস্তার রোধ করা যায়।”

    গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ। 


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন