বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ২৫ কিলোমিটার যানজট

    ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ২৫ কিলোমিটার যানজট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটে স্থবির হয়ে পড়েছে যান চলাচল। স্বাভাবিকভাবে পাঁচ মিনিটে যাওয়া পথ পাড়ি দিতে লাগছে এক ঘণ্টারও বেশি সময়। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত পর্যন্ত যানজটের দৈর্ঘ্য ছিল ১৫ কিলোমিটার, যা শুক্রবার সকালে বেড়ে প্রায় ২৫ কিলোমিটারে পৌঁছেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা ও পরিবহন চালকরা।

    ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, বিশ্বরোড গোলচত্বর থেকে আশুগঞ্জ গোলচত্বর পর্যন্ত সাড়ে ১০ কিলোমিটার সড়কের অবস্থা এতটাই খারাপ যে, সেখানে যান চলাচল প্রায় বন্ধ। ফলে ঢাকা-সিলেট এবং ঢাকা-চট্টগ্রামগামী যানবাহনগুলোকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

    তিনি বলেন, “সড়কের নাজুক অবস্থা ও চালকদের অসচেতনতার কারণে পরিস্থিতির উন্নতি হচ্ছে না। আমরা ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশের সহায়তায় যানজট নিরসনে কাজ করছি।”

    সড়কের এমন ভয়াবহ অবস্থার পেছনে রয়েছে দীর্ঘদিনের অব্যবস্থাপনা। আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০.৫৮ কিলোমিটার দীর্ঘ মহাসড়ক উন্নয়ন প্রকল্প শুরু হয় ২০১৭ সালে। কিন্তু কাজের ধীরগতির কারণে এখনো তা শেষ হয়নি। বর্ষা মৌসুমে বৃষ্টির কারণে রাস্তার বড় বড় গর্তগুলো আরও গভীর হয়ে উঠছে, যা যানবাহন চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি করছে।

    বিশ্বরোড থেকে আশুগঞ্জ পর্যন্ত সড়কে গাড়িগুলো ধীরগতিতে চলছে। এ অবস্থায় সিলেটমুখী লাইন প্রায় বন্ধ হয়ে গেছে, ঢাকামুখী যানবাহন ছাড়া সম্ভব হচ্ছে না বলেও জানান পুলিশ কর্মকর্তা।

    সড়কের দুরবস্থা এবং অব্যবস্থাপনা দূর না হলে ভবিষ্যতে এ রুটে চলাচল আরও দুর্বিষহ হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন যাত্রীরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন