শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • উপজেলা নির্বাহী অফিসারের নাম ভাঙিয়ে প্রতারণা: সন্দ্বীপবাসীকে সতর্ক থাকার আহ্বান (ইউএনও) 

    উপজেলা নির্বাহী অফিসারের নাম ভাঙিয়ে প্রতারণা: সন্দ্বীপবাসীকে সতর্ক থাকার আহ্বান (ইউএনও) 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সন্দ্বীপ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মংচিংনু মারমা সম্প্রতি এক গণবিজ্ঞপ্তিতে উপজেলার জনগণের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন। তিনি জানান, কিছু প্রতারক চক্র ইউএনও-র নাম ব্যবহার করে একজন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৮ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এই ঘটনা তার দৃষ্টিগোচর হওয়ার পরপরই তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানান।

    গত ৩ জুলাই ২০২৫ তারিখে তিনি সন্দ্বীপ উপজেলায় দায়িত্ব গ্রহণ করেন এবং তারপর থেকেই তিনি উপজেলাবাসীর মৌলিক চাহিদার দিকে নজর রেখে একটি জনবান্ধব প্রশাসন গঠনের লক্ষ্যে কাজ করে চলেছেন। তবে সাম্প্রতিক এই প্রতারণার ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত বলে উল্লেখ করেন তিনি।

    ইউএনও মংচিংনু মারমা বলেন, “কেউ যদি আমার নাম বা মোবাইল নম্বর ব্যবহার করে কোনও প্রকার আর্থিক বা অন্য কোনো অনৈতিক সুবিধা দাবি করে, তাহলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করছি।”

    তিনি আরও জানান, সন্দ্বীপ উপজেলার সার্বিক উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। জনগণকে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে রক্ষা করতে প্রশাসন সবসময় সক্রিয় থাকবে।

    সবার প্রতি শুভবুদ্ধির উদয়ের প্রত্যাশা ব্যক্ত করে ইউএনও বলেন, “জনগণের সহযোগিতার মাধ্যমেই একটি নিরাপদ ও উন্নত সন্দ্বীপ গড়ে তোলা সম্ভব।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন