শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • প্রবল বৃষ্টিতে রোপা আমনের বীজ পানির নিচে বিপাকে আমন চাষীরা

    প্রবল বৃষ্টিতে রোপা আমনের বীজ পানির নিচে বিপাকে আমন চাষীরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনায় গত কয়েক দিনের একটানা প্রবল বৃষ্টিতে রোপা আমনের বীজতলা পানি নিচে ডুবে আছে। ফলে রোপা আমন চাষীরা বীজ সংকটের সম্ভাবনা মনে করছেন। আর বীজ এর অভাবে রোপা আমন চাষ নিয়ে বিপাকে পড়তে পারে বলে আশা করছে।

    উপজেলা কৃষ অফিস সূত্রে জানা যায়, তেঁতুলিয ও বুড়াগৌরাঙ্গ নদীর শাখা খালের প্রায় ২৫টি স্থান দিয়ে পানি প্রবেশ এবং অবিরাম বর্ষনের ফলে বাঁশবাড়িয়া, দশমিনা, রনগোপালদী,আলীপুরা, বেতাগী সানকিপুর, বহরমপুর ও  নদী বেষ্টিত চরবোরহান বিস্তীর্ন এলাকা নপ্রাবিত হয়। চলতি বছর উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন জাতের ১৮হাজার ১৭২ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্র নির্ধারন করা হয়েছে। উপজেলার সাতটি ইউনিয়নে চলতি বছর ৬০ হেক্টর রোপা আমনের বীজতলা  ক্ষতির সম্ভবনা আশংকা করা হচ্ছে।  

    উপজেলার সাতটি ইউনিয়নের একাধিক কৃষক জানান, অতি বৃষ্টির ফলে আমনের বীজতলা পানির নিচে ডুবে আছে। এখন প্রতি কেজি আমনের চারা কিনতে ৭শ’ থেকেস ১হাজার প্রয়োজন হবে। ফলে চাষের খরচ বেড়ে যাবে। উচু স্থানের কিছু বীজতলা পানি কমে যাওয়ার কারনে জেগে উঠেছে আর নিচু স্থানের বীজতলা পানির নিচে ডুবে আছে। রোপা আমন চাষ নিয়ে বিপাকে আছি বলেও জানান চাষিরা।

    এবিষয়ে দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ বলৈন, বর্ষার পানি নামলে বীজতলার কোন ক্ষতির সম্ববনা নেই। এছাড়া কোন জমিই আমন চাষ থেকে বাদ পড়বেনা প্রয়োজনে গোছি কম গিদতে পরামর্শ দেয়া হচ্ছে চাষিদের। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন