বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • খুলনায় যুবদল নেতাকে গুলি ও রগ কেটে হত্যা

    খুলনায় যুবদল নেতাকে গুলি ও রগ কেটে হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খুলনায় দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন যুবদলের সাবেক নেতা মাহবুবুর রহমান। শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজের আগে দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিমপাড়ায় তাকে গুলি করার পাশাপাশি পায়ের রগ কেটে হত্যা করা হয়।

    মাহবুবুর রহমান ওই এলাকার বাসিন্দা মো. আব্দুল করিম মোল্লার ছেলে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    স্থানীয়রা জানান, দুপুরে মাহবুবুর রহমান বাসার সামনে নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন। এ সময়ে হেলমেট পড়া অবস্থায় তিনজন একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করতে থাকে। পরে মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য দুর্বৃত্তরা তার দুই পায়ের রগ কেটে দেয়।

    দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে আমরা চারটি খালি গুলির খোসা উদ্ধার করেছি। বর্তমানে তার লাশ খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে রয়েছে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন