বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • শ্রীমঙ্গলে গৃহবধুর অর্ধ গলিত মরদেহ উদ্ধার

    শ্রীমঙ্গলে গৃহবধুর অর্ধ গলিত মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বড় বিদ্যাবিল নামক এলাকার শেষ প্রান্ত থেকে জনৈক নৃপতি নায়েক (২৭) এর স্ত্রী রুপ তেলেঙ্গা (২২) এর মৃত দেহ উদ্ধার করেছে থানা পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।

    নিহতের মামা রাজকুমার তেলেঙ্গা ও স্থানীয় ওয়ার্ড সদস্য জয়দেব এর সূত্রের বরাতে জানা যায়, পরকীয়ার সূত্র ধরে স্বামীর ঘর থেকে ওই নারী চলে যেতে চাইলে এ নিয়ে পঞ্চায়েত সহ বিচারে বসে। এক পর্যায়ে তাদের ঝামেলা মিটিয়ে দেওয়া হয়। ওই ঘটনা সমাধানে স্বামীর ঘরে রাত পেরুতেই পর দিন সকালে স্বামী কাজে চলে গেলে রূপ তেলেঙ্গা একাই বাড়ির বাহিরে চলে যায়। যাওয়ার সময় এলাকার লোকজন দেখতে পায় যে, সে একাই চলে যাচ্ছে। তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তারা থানাকে এ বিষয়ে কোন অবগত করেনি। নিখোঁজের চার দিন পর বৃহস্পতিবার (১০ই জুলাই) সকাল ১১টার দিকে বাঁশ কাটতে গিয়ে জঙ্গলের মধ্যে তার অর্ধ গলিত লাশের সন্ধান পাওয়া যায়। 

    এ খবর শ্রীমঙ্গল থানাকে অবগত করলে এসআই বাবলু সহ থানা পুলিশের একটি দল নিহত নারীর মৃতদেহ উদ্ধার করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসা হয়। সংবাদ লেখা পর্যন্ত মৃতদেহ শ্রীমঙ্গল থানায় রয়েছে। ময়নাতদন্তের জন্যে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

    এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। এবং তদন্তক্রমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন