বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টির পদযাত্রার নিউজ কভার করতে গিয়ে অসুস্থ ৬ সাংবাদিক

    সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টির পদযাত্রার নিউজ কভার করতে গিয়ে অসুস্থ ৬ সাংবাদিক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত জুলাই পদযাত্রা কর্মসূচির সংবাদ কভার করতে গিয়ে অসুস্থ হয়েছেন অন্তত ছয়জন সাংবাদিক। শনিবার (১২ জুলাই) সকালে তীব্র রোদ ও গরম উপেক্ষা করে সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালনের সময় একে একে অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তারা সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছেন।

    যমুনা টেলিভিশনের আকরামুল ইসলাম ও এখন টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, দৈনিক পত্রদূতের ইব্রাহিম খলিল, দ্য এডিটরস-এর রিজাউল ইসলামসহ অন্তত ৬জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এছাড়া অসুস্থ হয়েছেন সাংবাদিক ইদ্রিস আলী, ইয়ারুল ইসলাম ও নাহিদ ইসলাম। পদযাত্রার সময় এনসিপির কর্মসূচি সংবাদ কাভার করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে থাকায় তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

    স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, এনসিপি’র পক্ষ থেকে কোনো ধরনের পানি সরবরাহ, ছায়াযুক্ত বিশ্রাম ব্যবস্থা কিংবা প্রাথমিক চিকিৎসা সহায়তা না থাকায় এমন ঘটনা ঘটে। তাদের মতে, প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ সময় কাজ করার কারণে তারা অসুস্থ হয়ে পড়েন।

    সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মসূচিতে সাংবাদিকদের জন্য পর্যাপ্ত সুরক্ষা ও স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন