শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • লক্ষ্মীপুরে জলাবদ্ধতা চরমে:

    জকশিন-দরবেশপুর খালের দুর্দশা নিরসনে নেই কার্যকর উদ্যোগ

    জকশিন-দরবেশপুর খালের দুর্দশা নিরসনে নেই কার্যকর উদ্যোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুর সদর উপজেলার জকশিন থেকে রামগঞ্জ উপজেলার দরবেশপুর পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ খালটি আজ রীতিমতো মৃত্যুকূপে পরিণত হয়েছে। গত বছরের ভয়াবহ বন্যার পর থেকে সংস্কারের অভাবে খালজুড়ে জমেছে কচুরিপানার স্তূপ, উপড়ে পড়েছে বনবিভাগের শত শত গাছ। খালের দুই পাশ জুড়ে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা, অপরিকল্পিতভাবে নির্মিত হয়েছে ব্রীজ ও কালভার্ট—যার ফলে পানি চলাচলে সৃষ্টি হয়েছে চরম প্রতিবন্ধকতা।

    ফলে সামান্য বৃষ্টিতেই রামগঞ্জ ও সদর উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ছেন। অনেক জায়গায় দেখা গেছে, খালের পানিপথ একেবারেই বন্ধ হয়ে গেছে, আর সেখানে জমে থাকা পানিতে জন্ম নিয়েছে নানা রোগজীবাণু ও দুর্গন্ধ।

    জানা গেছে, বিগত বন্যা এবং জলাবদ্ধতা নিরসনে স্থানীয়রা একাধিকবার প্রশাসন এবং বনবিভাগের দৃষ্টি আকর্ষণ করলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশ হলেও বনবিভাগ পক্ষ থেকে নেই কোনো দৃশ্যমান অগ্রগতি।

    ছাগলছেঁড়া এলাকায় খালের উপশাখায় সামান্য কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও, মূল খালজুড়ে গাছপালা ও অবৈধ দখলদারদের স্থাপনা এখনো বহাল তবিয়তে আছে। এর ফলে এই অঞ্চলের জলাবদ্ধতা আরো প্রকট আকার ধারণ করেছে।

    সম্প্রতি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের কিছু কার্যক্রম শুরু হলেও পুরো খালজুড়ে তা বিস্তৃত হয়নি। ফলে দীর্ঘমেয়াদে এই জলাবদ্ধতা নিরসনের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবেই হাহাকার চলছে লক্ষ্মীপুরের হাজারো পরিবারে।

    স্থানীয়দের দাবি, প্রশাসন যেন অবিলম্বে কার্যকর উদ্যোগ নেয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ, উপড়ে পড়া গাছ অপসারণ, কচুরিপানা পরিষ্কার এবং সঠিক পরিকল্পনায় ব্রীজ ও কালভার্ট নির্মাণের মাধ্যমে খালটির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা হোক। তা না হলে প্রতি বছরই বর্ষা মৌসুমে লক্ষ্মীপুরবাসীকে এই দুর্ভোগের মুখোমুখি হতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন