বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ বিএনপির

    হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ বিএনপির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রোববার (১৩ জুলাই) দুপুরে বিএনপির একটি প্রতিনিধিদল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে লিখিতভাবে এই অভিযোগ জমা দেয়।

    অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ সরকারের সাবেক ও বর্তমান একাধিক শীর্ষ কর্মকর্তা ও রাজনীতিকের নাম রয়েছে।

    এদিন ভুক্তভোগীদের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং তথ্য সেলের সমন্বয়ক সালাহউদ্দিন খান চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ জমা দেন। পরে অভিযোগের তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বস্ত করেন চিফ প্রসিকিউটর।

    ২০১৯ সাল থেকে গত বছরের ৫ আগস্ট পর্যন্ত সংগঠিত ১১টি গুমের সঙ্গে শেখ হাসিনাসহ আওয়ামী সরকারের শীর্ষ পদে থাকা ১৬ জনের জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, শুধুমাত্র বিএনপির রাজনীতি করার অপরাধে আওয়ামী সরকারের সময় তাদের নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ