বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • বড়লেখা শ্রমিকলীগ নেতা সুমন গ্রেপ্তার

    বড়লেখা শ্রমিকলীগ নেতা সুমন গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের বড়লেখায় পৃথক দু’টি মামলার এজাহারভুক্ত আসামী পৌর শ্রমিকলীগ নেতা সুমন আহমদকে গ্রেপ্তার করেছোনা পুলিশ। রোববার (১৩ই জুলাই) রাতে উপজেলার ডিমাইবাজার এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়। সুমন পৌরসভার মহুবন্দ গ্রামের বাসিন্দা রিয়াজ উদ্দিনের ছেলে।

    থানা পুলিশ সূত্রের বরাতে জানায়, বড়লেখা থানায় দায়ের করা দু’টি মামলার এজাহারভুক্ত আসামী সুমন। রোববার রাতে থানার এসআই আব্দুর রউফের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

    বড়লেখা থানার (ওসি) মাহবুবুর রহমান মোল্লা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সুমন দু’টি মামলার এজাহারভুক্ত আসামী। তাকে সোমবার আদালতে পাঠানো হবে।

    উল্লেখ্য, ২০২২ সালের মার্চ মাসে বড়লেখায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ডিবি সদস্যদের ওপর হামলার অভিযোগে সুমন আহমদ ও তার বাবা রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল পুলিশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন