শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • উইম্বলডনে নতুন রাজা, আলকারাজকে হারিয়ে চ্যাম্পিয়ন সিনার

    উইম্বলডনে নতুন রাজা, আলকারাজকে হারিয়ে চ্যাম্পিয়ন সিনার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উইম্বলডনের ঐতিহাসিক ঘাসের কোর্টে লেখা হলো নতুন অধ্যায়। টেনিস বিশ্ব পেল নতুন এক চ্যাম্পিয়ন—ইতালির ইয়ানিক সিনার। মাত্র ২৩ বছর বয়সে নিজের প্রথম উইম্বলডন শিরোপা জিতে নিয়ে ইতিহাস গড়লেন তিনি। শিরোপা জয়ের পথে ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে পরাজিত করলেন স্পেনের তরুণ তারকা কার্লোস আলকারাজকে। এই জয়ে টেনিসের ভবিষ্যৎ রাজপুত্র হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করলেন সিনার।

    ম্যাচ শেষে আলকারাজকে উদ্দেশ করে সিনার বলেন, 'একটি অসাধারণ টুর্নামেন্ট ছিল এটা।

    তুমি যে মানের খেলোয়াড়, তোমার বিপক্ষে খেলা সবসময়ই কঠিন। এই ট্রফিটা আমি রেখে দিচ্ছি—তোমার তো এর মধ্যেই দুইটা আছে!'
    পরিবার ও টিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিনার বলেন, 'আমার বাবা-মা, ভাই ও পুরো টিম আজ এখানে ছিল—এটা আমার জন্য অনেক স্পেশাল। আমার ভাই তো আজ এসেছে কারণ এই সপ্তাহে কোনো ফর্মুলা ওয়ান রেস নেই।'

    সিনারের এ জয় একটি ঐতিহাসিক ঘুরে দাঁড়ানোর গল্পও।

    গত মাসে ফ্রেঞ্চ ওপেন ফাইনালে ঠিক এই আলকারাজের কাছেই হেরে গিয়েছিলেন তিনি। সেই হারের মানসিক ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোই যেন তার জয়ের সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়ায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন