শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সেনাবাহিনীর অভিযানে গাঁজার গাছ ও দেশীয় অস্ত্র উদ্ধার

    সেনাবাহিনীর অভিযানে গাঁজার গাছ ও দেশীয় অস্ত্র উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর কিশোরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে গাঁজার গাছ ও দেশীয় অস্ত্র উদ্ধার


    সোমবার (১৪ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের রুপালি কেশবা গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়।

    সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট জাবেদ আল শাহরিয়ার।

    পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে দেলোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তির বাড়ির উঠান থেকে দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। একটি গাছের উচ্চতা আনুমানিক ১৫ ফুট এবং অপরটির ১০ ফুট। দেলোয়ার ওই গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।
    বাড়িতে তল্লাশি চালিয়ে কয়েকটি দেশীয় অস্ত্র, একটি ড্রোন এবং ইলেকট্রনিক যন্ত্রপাতিও জব্দ করা হয়। তবে অভিযান চলাকালে বাড়ির কেউ উপস্থিত ছিলেন না; সবাই পালিয়ে যান।

    কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। বাড়িতে তল্লাশির সময় দেশীয় অস্ত্র ও ইলেকট্রনিক সামগ্রীও পাওয়া গেছে। অভিযানের সময় বাড়ির লোকজন পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন