বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • এমা দাতশি: ভুটানের জাতীয় খাবার রান্নার সহজ পদ্ধতি

    এমা দাতশি: ভুটানের জাতীয় খাবার রান্নার সহজ পদ্ধতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এমা দাতশি ভুটানের জাতীয় খাবার । ভুটানের ভাষায় ‘এমা’ শব্দের অর্থ হলো কাঁচা মরিচ, আর ‘দাতশি’ হলো চিজ। খাবারটি দেখতে অনেকটা ঘন স্যুপের মতো। ভীষণ মজাদার এই খাবারটি ভুটানিরা ভাত কিংবা রুটির সঙ্গে খেয়ে থাকেন। মসলার পরিমাণ খুব কম এবং রান্না করতে সময় কম লাগে বলে অনেকের কাছেই এই খাবারটি বেশ পছন্দের।

    এমা দাতশি ভুটানের একটি সুস্বাদু খাবার। তবে দীপিকা পাড়ুকোন এক সাক্ষাৎকারে খাবারটির প্রশংসা করলে ইন্টারনেটে এর রেসিপি বেশ ভাইরাল হয়। আসুন জেনে নেওয়া যাক বাসায় বসে এমা দাতশি কীভাবে তৈরি করবেন-

    উপকরণ

    ১. হ্যালাপিনো মরিচ ৪টি

    ২. চিজ ১ কাপ

    ৩. কাঁচামরিচ ২টি

    ৪. বড় পেঁয়াজ ১টি

    ৫. টমেটো ১টি

    ৬. মাখন ১ চা চামচ

    ৭. সাদা তেল ২ চামচ

    ৮. রসুন কুচি ২-৩ কোয়া

    ৯. আদাবাটা ১ চা চামচ

    ১০. গোলমরিচ ১ চা চামচ

    ১১. ধনিয়া পাতা কুচি সামান্য

    ১২. লবণ স্বাদমতো

    প্রস্তুত প্রণালি

    হ্যালাপিনো মরিচ ও কাঁচা মরিচগুলোকে লম্বালম্বি ভাবে কেটে বিচি ফেলে ধুয়ে নিন। পেঁয়াজ, টমেটো বড় বড় টুকরো করে কেটে নিন। চুলায় প্যান বসিয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিন। এরপর আদাবাটা এবং টমেটো কুচি দিয়ে আবার কিছুক্ষণ ভেজে তারমধ্যে হ্যালাপিনো মরিচ, কাঁচা মরিচ দিয়ে নেড়েচেড়ে দিন।

    এরপর পানি ও চিজ ছোট টুকরো করে কেটে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিন। চিজ গলে গেলে তাতে মাখন, লবণ ও গোলমরিচ দিয়ে মাঝারি আঁচে ৫-৭ মিনিট রান্না করুন, যতক্ষণ না চিজ গলে যায় এবং একটি ঘন গ্রেভি তৈরি হয়। শেষে, ধনিয়া পাতা কুচি দিয়ে সাজিয়ে গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ