শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • অলিম্পিকে ফিরছে ক্রিকেট, প্রকাশিত হলো সময়সূচি

    অলিম্পিকে ফিরছে ক্রিকেট, প্রকাশিত হলো সময়সূচি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অলিম্পিকের মঞ্চে ফিরছে ক্রিকেট। এক শতাব্দীরও বেশি সময় পর, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে নতুন করে যুক্ত হচ্ছে এই জনপ্রিয় খেলাটি। এর আগে কেবল একবার, ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে দেখা গিয়েছিল ক্রিকেটকে অলিম্পিকের অংশ হিসেবে। এরপর দীর্ঘ ১২৮ বছর ক্রিকেট ছিল এই গ্লোবাল ক্রীড়াযজ্ঞের বাইরে। নতুন করে অলিম্পিকে অন্তর্ভুক্তির খবরে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আনন্দ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

    আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ইতোমধ্যেই নিশ্চিত করেছে, ১৪ জুলাই শুরু হবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ৩৪তম আসর। তবে ক্রিকেটের টুর্নামেন্ট শুরু হবে তার দুই দিন আগে, অর্থাৎ ১২ জুলাই থেকে।

    ক্রিকেটের সব ম্যাচ অনুষ্ঠিত হবে পোমোনা শহরের ফেয়ারগ্রাউন্ডস স্টেডিয়ামে, যা লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে ছেলেদের ও মেয়েদের অংশগ্রহণে দুটি টি-টোয়েন্টি প্রতিযোগিতা হবে। প্রতিটি প্রতিযোগিতায় থাকবে ছয়টি দল, যেখানে মোট খেলোয়াড়ের সংখ্যা ১৮০।


    অধিকাংশ দিনেই অনুষ্ঠিত হবে ডাবল হেডার ম্যাচ, অর্থাৎ প্রতিদিন দুইটি করে ম্যাচ। তবে ১৪ এবং ২১ জুলাই কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না। প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সকাল ৯টা এবং সন্ধ্যা ৬:৩০ মিনিটে। পদক নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৯ জুলাই।

    ফেয়ারগ্রাউন্ডস স্টেডিয়াম বা ফেয়ারপ্লেক্স প্রায় ৫০০ একর এলাকা জুড়ে বিস্তৃত এবং ১৯২২ সাল থেকে এটি এলএ কাউন্টি ফেয়ারের আয়োজক স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

    লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস বলেন, এই গেমসের মাধ্যমে আমরা বিশ্বকে আমাদের শহরের বৈচিত্র্য এবং শক্তি দেখাতে চাই। আশা করছি এই অলিম্পিক হবে এমন একটি উৎসব যা সবাই উপভোগ করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন