বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • মুহূর্তেই অগ্নিকাণ্ডের লেলিহান শিখায় পুড়ে ছাই

    মুহূর্তেই অগ্নিকাণ্ডের লেলিহান শিখায় পুড়ে ছাই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বৈদ্যশাসন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত প্রায় সাড়ে ১১টার দিকে হঠাৎ আগুনে দুটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভাতে চেষ্টা করেন আগুন নিয়ন্ত্রণে আনতে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

    অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দুটি দোকানের মধ্যে একটি ছিল মুদি দোকান ও অপরটি ডেকোরেটার্স এর দোকান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।

    ক্ষতিগ্রস্ত দোকানদাররা বলেন, আমরা সবকিছু হারিয়ে ফেলেছি। দীর্ঘদিন ধরে যে সম্পদ গড়ে তুলেছি, তা মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে। এখন কি করে জীবন চলবে, পরিবার নিয়ে পথে নামা ছাড়া কোন উপায় নেই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন