বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • চার দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ শুক্রবার

    চার দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ শুক্রবার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চার দফা দাবিতে ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আগামী শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

    বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল কাসেম বৃহস্পতিবার (১৭ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানান।

    তিনি বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে দালতের রিট করা ৪৫ জন প্রধান শিক্ষককে দশম গ্রেড দেওয়া হবে। কিন্তু যেসব শিক্ষক মামলা করেননি, তাদের কী হবে? আমরা চাই, সব প্রধান শিক্ষকের জন্য দশম গ্রেড বাস্তবায়ন করা হোক।

    তিনি আরও জানান, সহকারী শিক্ষকদের বেতন স্কেলে ১২তম গ্রেডের প্রস্তাব দিয়েছে মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটি। অথচ শিক্ষকদের দাবি ১১তম গ্রেড। এই দুই দাবি ছাড়াও আরও দুটি দাবিসহ মোট চার দফা দাবিতে আমরা এই মহাসমাবেশের আয়োজন করছি।

    প্রাথমিক শিক্ষকদের ৪ দফা দাবি
    >> সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা দিতে হবে।
    >> ২০১৪ সালের ৯ মার্চ থেকে সব প্রধান শিক্ষকের দশম গ্রেডের জিও জারি করতে হবে।
    >> চলতি দায়িত্বসহ সিনিয়র শিক্ষকদের শতভাগ পদোন্নতি নিশ্চিত করতে হবে।
    >> ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড দিতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন