শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পাকিস্তানের বিপক্ষে সিরিজে পুরনো দলেই আস্থা বিসিবির

    পাকিস্তানের বিপক্ষে সিরিজে পুরনো দলেই আস্থা বিসিবির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন পাকিস্তান সিরিজের জন্য ১৬ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজজয়ী স্কোয়াডের ওপর পূর্ণ আস্থা রেখে কোনো রকম পরিবর্তন ছাড়াই দল ঘোষণা করেছে বিসিবি।

    বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হয়।

    শ্রীলঙ্কার মাটিতে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয় করে এসেছে বাংলাদেশ। সেই স্কোয়াডের পারফরম্যান্সে সন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট এবার হোম সিরিজেও একই দল ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। দল নির্বাচনে ফর্ম, অভিজ্ঞতা এবং সাম্প্রতিক সাফল্যকেই গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়।

    ১৬ সদস্যের দল:
    লিটন দাস (অধিনায়ক),নাজমুল হোসেন শান্ত,তানজিদ হাসান তামিম,সৌম্য সরকার,শামীম হোসেন পাটোয়ারী,মাহমুদউল্লাহ রিয়াদ,জাকির হাসান,মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান,তানভীর ইসলাম,শরিফুল ইসলাম,মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ,নাসুম আহমেদ, রিশাদ হোসেন ,তৌহিদ হৃদয়।

    দল ঘোষণার সময় বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন,“শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে দল খেলেছে, আমরা সেটি ধরে রাখতে চাই। পাকিস্তান শক্ত প্রতিপক্ষ, তবে নিজেদের মাঠে ছেলেরা আত্মবিশ্বাসী।”

    সিরিজ সূচি:
    তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে আগামী সপ্তাহে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই দিবা-রাত্রির।

    এই সিরিজে বাংলাদেশ দলের পারফরম্যান্সে নজর থাকবে দলের ধারাবাহিকতা, নতুনদের সুযোগ কাজে লাগানো এবং বিশ্বকাপের প্রস্তুতির দিকগুলোতে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন