বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণ মামলায় পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী কারাগারে

    ধর্ষণ মামলায় পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী কারাগারে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পিউবো) একজন উচ্চপদস্থ কর্মকর্তা বায়েজিদুর রহমান আকনের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। মামলায় তার পরিবারের আরও কয়েকজন সদস্যকে সহ-আসামি করা হয়েছে।

    মামলাটি ১৬ জুলাই ২০২৫ তারিখে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় রুজু করা হয় (মামলা নং- ৪১/২০২৫, বার্ষিক নং-৩৩০)। এতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারা এবং দণ্ডবিধির ৪২০ ধারায় অভিযোগ আনা হয়েছে।

    আসামী বায়েজিদুর রহমান আকনের স্থায়ী বাড়ী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামে। 

    জানা গেছে, বায়েজিদুর রহমান আকন ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে শাহাজাহান খানের প্রভাব খাটিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে একাধিক প্রশাসনিক দায়িত্বে ছিলেন। বর্তমানে নারায়নগঞ্জে ড্রেজার বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পাশাপাশি প্রশাসন শাখার সহকারী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।


    ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মামলার প্রধান আসামি বায়েজিদুর রহমানকে গ্রেফতার করে ১৭ জুলাই  আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন। মামলার অন্যান্য আসামিরা পলাতক, যাদের গ্রেফতারে অভিযান চলছে।

    এ ঘটনায় এখনো পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ