শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রোনালদোকে ছাড়িয়ে পেনাল্টিহীন গোলের শীর্ষে মেসি

    রোনালদোকে ছাড়িয়ে পেনাল্টিহীন গোলের শীর্ষে মেসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেজর লিগ সকারে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিল ইন্টার মায়ামি। নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় তুলে নিয়েছে দলটি। ম্যাচের নায়ক লিওনেল মেসি, যিনি করেছেন জোড়া গোল ও দিয়েছেন দুটি অ্যাসিস্ট।

    এই পারফরম্যান্সের মাধ্যমে মেসি ছাড়িয়ে গেছেন তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে—তাও আবার পেনাল্টি ছাড়া করা গোলের সংখ্যায়। এখন পর্যন্ত ১ হাজার ১১৪ ম্যাচে মেসির পেনাল্টিহীন গোলসংখ্যা দাঁড়িয়েছে ৭৬৪।

    এই কীর্তি গড়ার ম্যাচেই পুরো মাঠজুড়ে ছিলেন মেসি। শুধু গোল করেই নয়, সতীর্থদের গোলে অবদান রেখেও প্রমাণ করেছেন কেন তিনি আজও বিশ্বের সেরা ফুটবলারদের একজন। তার অসাধারণ নৈপুণ্যে লিগ টেবিলেও শক্ত অবস্থান নিচ্ছে ইন্টার মায়ামি।

    বিপরীতে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর ১ হাজার ২৮১ ম্যাচে গোল ৭৬৩টি। অর্থাৎ চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৬৭ ম্যাচ কম খেলেই তাকে ছাড়িয়ে গেছেন কাতার বিশ্বকাপ জয়ী। 

    টানা ৫ ম্যাচে জোড়া গোল করা মেসির এটি সাত ম্যাচে ষষ্ঠ জোড়া গোলের নজির। তাতে মেজর লিগ সকারে সর্বোচ্চ গোলের তালিকায় চূড়াতে অবস্থান করছেন তিনি। এই মৌসুমে তার গোল এখন ১৮।   


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন