বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮তম বিসিএসের ডিসি মাসুদের নতুন দায়িত্বে চমক

    ২৮তম বিসিএসের ডিসি মাসুদের নতুন দায়িত্বে চমক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পুলিশ ক্যাডারে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের সংগঠনে নতুন দায়িত্ব পেয়েছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। ২৮তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তিনি। সংগঠনটির সভাপতি হয়েছেন মির্জা তারেক আহমেদ বেগ। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর পুলিশ অফিসার্স মেসে ব্যাচের উপস্থিত সদস্যদের ভোটে তারা নির্বাচিত হন। রবিবার (২০ জুলািই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়, মির্জা তারেক আহমেদ বেগ ও মোহাম্মদ মাসুদ আলম আগামী দুই বছরের জন্য অ্যাসোসিয়েশনের নেতৃত্বে থাকবেন। বর্তমানে দুজনই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদে কর্মরত।

    সভায় নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, মো. মোতাহার হোসেন এবং কামারুম মুনিরা। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, খুব শিগগিরই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

    এর আগে ২০২৪ সালের গণআন্দোলনের সময়ের একটি ভাইরাল ভিডিওতে শিক্ষার্থীদের হয়ে কথা বলতে দেখা যায় মাসুদ আলমকে। তখনকার পাবনার অতিরিক্ত পুলিশ সুপারের (অর্থ ও প্রশাসন) দায়িত্বে ছিলেন তিনি।

    ছড়িয়ে পড়া ভিডিওতে মাসুদ আলমকে বলতে শোনা যায়, ‘যদি তোমাদের অ্যাটাক করার জন্য কেউ আসে, তাহলে আমি আছি। আমার উপর দিয়ে যাইতে হবে। আগে আমাকে মারতে হবে, তারপর যাইতে হবে। এই দিকে গ্যাঞ্জাম করার দরকার নাই, ওইদিকে কেউ যদি আসে আমি দেখতেছি।



     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ