শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বাংলাদেশ আমজনগণ পার্টির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহবায়ক কমিটি গঠন।

    বাংলাদেশ আমজনগণ পার্টির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহবায়ক  কমিটি গঠন।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রতন চন্দ্র দেবনাথ কে আহ্বায়ক ও শাহাবুদ্দিন কে সদস্য সচিব করে বাংলাদেশ আমজনগণ পার্টির ব্রাহ্মণবাড়িয়া জেলার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

    মঙ্গলবার ১৫ জুলাই দুপুরে বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন ও সদস্য সচিব ফাতিমা তাসনিম এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী তিন মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

    সদ্য দায়িত্ব পাওয়া দলটির সদস্য সচিব শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আমাকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদস্য সচিব করার জন্য বাংলাদেশ আমজনগণ পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমিন ও সদস্য সচিব ফাতিমা তাসনিম কে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ আমজনগণ পার্টি ব্রাহ্মণবাড়িয়ার জনগণের দাবি আদায়ে কাজ করবে’। তিনি এ সময় সকলকে পাশে থাকার অনুরোধ জানান।

    ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি আগামীদিনে নতুন বাংলাদেশ বির্নিমানে কাজ করবে বলে আশাবাদ প্রকাশ করেছে কেন্দ্রীয় কমিটি। পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান জেলা কমিটির নেতৃবৃন্দ।

    উল্লেখ্য গত ১৭ এপ্রিল রাজধানীর শেরাটন হোটেলে বাংলাদেশ আমজনগণ পার্টির নামে নতুন এই রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করে। সেই থেকে দলটি সারা দেশে দলীয়ভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন