শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পঞ্চগড়ের নেসকোর সাবেক নির্বাহী প্রকৌশলীর সম্পত্তি ক্রোকের নির্দেশ

    পঞ্চগড়ের নেসকোর সাবেক নির্বাহী প্রকৌশলীর সম্পত্তি ক্রোকের নির্দেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত মামলার প্রেক্ষিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো), পঞ্চগড়ের সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত।

    মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও এর উপপরিচালক (অ.দা.) আজমির শরীফ মারজী। 

    এর আগে গত বছরের ৮ ফেব্রুয়ারি আহসানুল কবীরের বিরুদ্ধে মামলা করে দুদক। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা মোঃ ইমরান হোসেনের আবেদনের প্রেক্ষিতে ২৬ সেপ্টেম্বর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেয় পঞ্চগড়ের বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত।

    আদালতের নির্দেশ অনুযায়ী,অনুমতি ছাড়া আহসানুল কবীরের যেকোনো সম্পত্তি হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর বা দায়যুক্ত করা আইনত নিষিদ্ধ এবং তা করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

    আদালতের আদেশ অনুযায়ী ইতোমধ্যে তাঁর কিছু সম্পত্তিতে ক্রোকের নোটিশ ঝুলানো হয়েছে। এসব সম্পত্তির মধ্যে রয়েছে,নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর মৌজায়, জে.এল নং-৩৬, এস.এ খতিয়ান নং-৮২২, দাগ নং-১৪৯৮, জমির পরিমাণ মোট ৫ শতক (২ শতক ও ৩ শতক পৃথকভাবে) ও ঢাকা রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের সুরমা বিল্ডিংয়ের একটি ফ্ল্যাট৷ 

    দুদক সমন্বিত জেলা কার্যালয়,  ঠাকুরগাঁও এর উপপরিচালক (অ.দা.) আজমির শরীফ মারজী বিষয়টি নিশ্চিত করে বলেন," দুদক ঠাকুরগাঁও এর সহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মো: ইমরান হোসেন ইতোমধ্যে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেছেন। বর্তমানে তা আদালতে বিচারাধীন রয়েছে।"


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন