শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চুরি করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যুবকের মৃত্যু   

    চুরি করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যুবকের মৃত্যু   
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের উখিয়ায় চুরির উদ্দেশ্যে দোকানে প্রবেশ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।  

    উপজেলার রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জাদীমোরা এলাকায় এ ঘটনা ঘটে। 

    জানা যায় , মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে মঞ্জুর আলমের মালিকানাধীন এক ব্যক্তির কাঠের দোকানে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে রাতে নিহত যুবক দোকানের পূর্ব পাশে টিনের বেড়া কেটে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। এসময় দোকানে স্থাপিত ফুল কাটার বৈদ্যুতিক মোটর থেকে শর্ট সার্কিট হয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

    নিহত যুবক রাজাপালং ইউনিয়নের হাজীরপাড়া গ্রামের বাসিন্দা ফরিদ আলমের ছেলে রিদুয়ান (২২)। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

    উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন