বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে
  • নিখোঁজের একদিন পর ঘেরের পানিতে তরুণীর মরদেহ উদ্ধার 

    নিখোঁজের একদিন পর ঘেরের পানিতে তরুণীর মরদেহ উদ্ধার 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের চিতলমারী উপজেলায় নিখোঁজের একদিন পর চরকুড়ালতলা গ্রামের একটি মাছের ঘেরের পানির মধ্য থেকে অর্পিতা সাহার (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

    আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। এই বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অর্পিতা সাহা চিতলমারী সদর বাজারের শাড়ী-কাপড় ব্যবসায়ী আনন্দ সাহার মেয়ে।

    অর্পিতা সাহার বাবা আনন্দ সাহা জানান, গতকাল সোমবার (২১ জুলাই) সকাল থেকে অর্পিতা নিখোঁজ ছিলেন। এক বছর আগে তার সঙ্গে নড়াইলের কালিয়া উপজেলার মহাজন এলাকার উত্তম মালোর বিয়ে হয়েছিল। কিন্তু ‘মৃগীব্যারাম’ এর কারণে অর্পিতা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। তাই বাবার বাড়িতেই থাকতেন। সে যখন-তখন বাসা থেকে ঘুরতে বের হতেন এবং পরে ফিরে আসতেন।

    তিনি আরো জানান, গতকাল সোমবার সকালে তিনি আগের মতোই বাসা হতে বের হন, কিন্তু আর ফিরে আসেননি। আজ মঙ্গলবার সকালে চরকুড়ালতলা গ্রামের মৃত কৈলাশ বালার ছেলে পরিতোষ বালার মাছের ঘেরের পানিতে এক নারীর মৃতদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে অর্পিতার মরদেহ শনাক্ত করেন তারা।

    চিতলমারী থানার ওসি এসএম শাহাদাৎ হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। অর্পিতা মানসিক প্রতিবন্ধী এবং তার ‘মৃগীরোগ’ ছিল বলে পরিবার জানায়। এই বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন