বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দিলীপ-এনামুলসহ ৮ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

    দিলীপ-এনামুলসহ ৮ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা এবং বাজুসের সাবেক সভাপতি এনামুল হক দোলনসহ তাদের পরিবারের ৮ সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

    মঙ্গলবার (২২ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক রেজাউল করিমের আবেদনের পর ঢাকার একটি আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

    যাদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন- দিলীপ কুমার আগরওয়ালা, তার স্ত্রী সবিতা আগরওয়ালা, তার ছেলে ইয়াশ আগরওয়ালা ও তার মেয়ে আচল আগরওয়ালা। বাজুসের সাবেক সভাপতি এনামুল হক খান, তার স্ত্রী শারমীন খান, ছেলে আলিফ ইমরান খান ও মেয়ে লাভিবা নিসারাত খান।

    দুদক সূত্রে জানা যায়, অভিযোগসংশ্লিষ্ট দিলীপ কুমার বর্তমানে জেল হাজতে অন্তরীণ রয়েছেন। তিনি জামিনে বের হয়ে দেশের বাহিরে চলে যেতে পারেন। এ ছাড়া, অভিযোগ সংশ্লিষ্ট অন্যান্য ব্যাক্তিবর্গ বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে বিধায় তাদের বিদেশগমন রহিতকরণের আদেশ প্রদান করেছেন আদালত।

    তাদের বিরুদ্ধে সিন্ডিকেটে সোনা চোরাচালান করে আওয়ামী লীগ আমলে হাজার কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ