শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যানসহ চার আওয়ামীপন্থী নেতা গ্রেফতার

    ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যানসহ চার আওয়ামীপন্থী নেতা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকায় পুলিশের অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান, ছাত্রলীগ ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগের নেতাসহ চারজন আওয়ামীপন্থী নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

    বুধবার (২৩ জুলাই) গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে রুহিয়া থানা পুলিশ।

    গ্রেপ্তারকৃতরা হলেন, ঠাকুরগাঁও সদরের ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ্রী কামিনী মোহন রায় (৫০), রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াদ আহম্মেদ রিপন (২২), রুহিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঢোলারহাট ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায় (৬০) ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগের রুহিয়া ইউনিয়ন সভাপতি সাহিরুল ইসলাম (৫২)।

    রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, সাম্প্রতিক কিছু অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে তদন্তের অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

    এ ঘটনার পর থেকে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন