শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ২৯৭ কোটি টাকা আত্মসাত:

    জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান বারকাত ২ দিনের রিমান্ডে

    জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান বারকাত ২ দিনের রিমান্ডে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অ্যাননটেক্স গ্রুপের ঋণ জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংকের ২৯৭ কোটি টাকার বেশি আত্মসাতের মামলায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. আবুল বারকাতকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

    বুধবার (২৩ জুলাই) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মো. জাকির হোসেন এই আদেশ দেন। কারাগার থেকে আদালতে হাজির করার পর রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।

    এর আগে, ১০ জুলাই ধানমণ্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. শাহজাহান মিরাজ তিন দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত তখন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    মামলার অভিযোগে বলা হয়েছে, ব্যাংকে বন্ধক রাখা জমির মালিক হওয়ার আগেই ঋণগ্রহীতা সেটি নিজের নামে দেখিয়ে জমিটি বন্ধক দেন। জমিতে বাস্তবে কোনো স্থাপনা না থাকলেও ভুয়া কাগজপত্রের মাধ্যমে ৩ কোটি টাকার জমিকে ১৬৪ কোটির বেশি মূল্যায়ন করে ঋণ অনুমোদন দেওয়া হয়।

    এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ ২৩ জনের বিরুদ্ধে গত ২০ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে মামলা করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন