শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বড়পুকুরিয়া খনির আউটসোর্সিং কর্মচারীদের ১০ দিনের আল্টিমেটাম

    বড়পুকুরিয়া খনির আউটসোর্সিং কর্মচারীদের ১০ দিনের আল্টিমেটাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে দীর্ঘদিন ধরে কর্মরত ২৭৬ জন আউটসোর্সিং কর্মচারী তাদের চাকরি স্থায়ী করার দাবিতে খনি কর্তৃপক্ষকে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে রাজপথ ও রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারি দিয়েছেন তারা।

    বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লিমিটেডের প্রধান ফটকের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির আউটসোর্সিং অস্থায়ী কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম।

    লিখিত বক্তব্যে তিনি জানান, ১৯৯৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত নিয়োগ পাওয়া শ্রমিকদের স্থায়ী নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও পরবর্তীতে তাদের আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত রাখা হয়। বর্তমানে খনিতে আউটসোর্সিং ভিত্তিতে কাজ করছেন ২৭৬ জন কর্মচারী। অথচ ২০০৯ থেকে ২০২৫ সালের মধ্যে কোনো কর্মচারীকে স্থায়ী নিয়োগ দেওয়া হয়নি, যদিও এই সময়ে কর্মকর্তাদের চারবার নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে খনিতে স্থায়ী কর্মকর্তা রয়েছেন ১৫৪ জন, তবে স্থায়ী কর্মচারী মাত্র ২২ জন।

    তিনি আরও বলেন, খনির জনবল কাঠামো অনুযায়ী মোট ২,৬৭৪ জন থাকার কথা থাকলেও ২০১৬ সালে তা কমিয়ে ৯১২ জনে নামিয়ে আনা হয়। খনির স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা প্রোফিট বোনাস, ইনসেন্টিভ, ঈদ বোনাস, শিক্ষা সহায়ক ভাতা, লাঞ্চ সাবসিডি, মাইনিং ভাতা সহ নানা সুবিধা পেলেও আউটসোর্সিং কর্মীরা এসব থেকে বঞ্চিত।

    আশরাফুল ইসলাম বলেন, “আমরা দীর্ঘ ১৬ বছর ধরে শান্তিপূর্ণভাবে দাবি জানিয়ে আসছি, কিন্তু কোনো সমাধান হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জীবনযাপন অসম্ভব হয়ে পড়েছে। তাই আগামী ১০ কার্যদিবসের মধ্যে দাবি না মানলে রাজপথ ও রেলপথ অবরোধসহ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কামরুজ্জামান, রবিউল ইসলাম, মেনহাজুল ইসলাম, আলমগীর হোসেন, হেলাল উদ্দিনসহ আরও অনেকে। সংবাদ সম্মেলন শেষে বিক্ষুব্ধ কর্মচারীরা খনির প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন