শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বাংলাদেশ থেকে ১ কোটি ১০ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

    বাংলাদেশ থেকে ১ কোটি ১০ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টিকটক সম্প্রতি ২০২৫ সালের প্রথম প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের তথ্য এখানে তুলে ধরা হয়েছে। টিকটক ইউজারদের জন্য নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করতে টিকটকের উদ্যোগগুলো সম্পর্কে এই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া, কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘন করে এমন কনটেন্ট সক্রিয়ভাবে শনাক্তকরণের তথ্য প্রতিবেদনটিতে উপস্থাপন করা হয়েছে।

    ২০২৫ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে মোট ১ কোটি ১০ লাখ ৬ হাজার ৯৬০টি ভিডিও সরানো হয়েছে। বাংলাদেশে সক্রিয়ভাবে ভিডিও অপসারণের হার ৯৯.৬ শতাংশ, এবং এর মধ্যে ৯৭.৭ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরানো হয়েছে।

    বিশ্বজুড়ে এবার টিকটক মোট ২১ কোটি ১০ লাখ ভিডিও সরিয়েছে, যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট কনটেন্টের প্রায় ০.৯ শতাংশ। এর মধ্যে ১৮ কোটি ৪৩ লাখ ৭৮ হাজার ৯৮৭টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে  চিহ্নিত এবং অপসারণ করা হয়েছে। অন্যদিকে, যাচাই করার পর ৭৫ লাখ ২৫ হাজার ১৮৪টি ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে রাখা হয়েছে। এছাড়া, ৯৯.০ শতাংশ ভিডিও আগে থেকেই চিহ্নিত করে সরানো হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যেই ৯৪.৩ শতাংশ ভিডিও সরিয়ে ফেলা হয়েছে।

    প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, এর মধ্যে সংবেদনশীল বিষয়বস্তু থাকার কারণে ৩০.১ শতাংশ ভিডিওগুলোর সরিয়ে ফেলা হয়। এছাড়া, ১১.৫ শতাংশ নিরাপত্তার নীতিমালা লঙ্ঘনের কারণে, এবং ১৫.৬ শতাংশ গোপনীয়তা ও সুরক্ষা নির্দেশনা ভঙ্গের কারণে সরানো হয়েছে। ৪৫.৫ শতাংশ ভিডিওকে ভুল তথ্য এবং ১৩.৮ শতাংশ ভিডিওকে এডিট করা বা এআই‑জেনারেটেড কনটেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে।

    টিকটক নিয়মিতভাবে এই কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করে আসছে যেখানে টিকটকের কনটেন্ট ও অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের স্বচ্ছতা সম্পর্কিত তথ্য থাকে। টিকটকের ট্রান্সপারেন্সি সেন্টারে ২০২৫ সালের প্রথম প্রান্তিক এর এই রিপোর্ট, টিকটকের কনটেন্ট নীতিমালা, টুলস এবং পলিসি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন