শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মেসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে এমএলএস

    মেসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে এমএলএস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেজর লিগ সকারের (এমএলএস) এবারের অল-স্টার ম্যাচে আলোচনার কেন্দ্রে ইন্টার মায়ামির দুই তারকা লিওনেল মেসি ও জর্দি আলবা। বুধবার রাতে লিগা এমএক্স অল-স্টারদের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে এই দুজনকে দেখা যায়নি ওয়াশিংটনের কিউ টু স্টেডিয়ামে। তাদের অনুপস্থিতি নিয়ে উঠেছে প্রশ্ন, তৈরি হয়েছে বিতর্কও।

    এমএলএস সূত্র জানায়, ইন্টার মায়ামি আগেভাগেই লিগ কর্তৃপক্ষকে জানিয়েছিল—মেসি ও আলবা অল-স্টার ম্যাচে অংশ নেবেন না। তবে তারা কোনো চোট সংক্রান্ত মেডিকেল রিপোর্ট বা নির্ধারিত কারণ দেখায়নি, যা এমএলএসের নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক।

    এই নিয়মভঙ্গের কারণে দুই তারকাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত নয়।

    ম্যাচের আগেই এমএলএস কমিশনার ডন গারবার সাংবাদিকদের জানান, "মেসি ও আলবার বিষয়ে আমরা এখনো আলোচনার পর্যায়ে রয়েছি। তাদের নিষেধাজ্ঞা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি।"

    তবে ভক্তদের অনেকেই এমন সিদ্ধান্তে হতাশ, কারণ অল-স্টার ম্যাচ মানেই প্রত্যাশা থাকে তারকাদের ঝলক দেখার। মেসি ও আলবার অনুপস্থিতি সেই উত্তেজনায় কিছুটা ভাটা ফেলে দিয়েছে বলেই মনে করছেন অনেকে।

    তবে এটা ঠিক, আমাদের আরো আগেই জানতে পারা উচিত ছিল যে তারা খেলবে না। তিনি আরো জানান, ইন্টার মায়ামি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই বিষয়টি স্পষ্ট করা হবে।
    আগেও এমন ঘটনা ঘটেছে। গত বছরও অল-স্টার ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি মেসি।

    তবে এবার কোনো চোটের তথ্য না থাকায় প্রশ্ন উঠেছে তার অনুপস্থিতি ঘিরে।
    মাঠের পারফরম্যান্সে অবশ্য কোনো ঘাটতি নেই। চলতি এমএলএস মৌসুমে এখন পর্যন্ত ১৮ গোল করে যৌথভাবে শীর্ষ গোলদাতা মেসি। ন্যাশভিলের স্যাম সারিজের সঙ্গে গোলসংখ্যা সমান। শেষ সাত ম্যাচের ছয়টিতেই জোড়া গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা।

    আসন্ন ম্যাচে ইন্টার মায়ামির প্রতিপক্ষ সিনসিনাটি। মেসি ও আলবার নিষেধাজ্ঞা কার্যকর হলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলকে ভুগতে হতে পারে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন